বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার বিদায়ের মুহূর্তে কাঁদলেন ফখরুল রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী কুলাউড়ায় যত্রতত্র সিএনজি পার্কিংয়ে অভিযান, ৭ গাড়ি জব্দ; শ্রমিকের কারাদণ্ড সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু দাখিলে ছাতকের কুমারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সাফল্য কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় আহত ফারুকের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

দাখিলে ছাতকের কুমারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সাফল্য

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন উত্তীর্ণ হয়েছে। এতে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৮৬ শতাংশ।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ছাতক উপজেলার ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহমুদুর রহমান বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিতসহ কমিটির দায়িত্বশীলদের তদারকি, শিক্ষকমণ্ডলীর পরিশ্রম, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে এ ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে।

মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও ফলাফলের এ ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরো

লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট

চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিদায়ের মুহূর্তে কাঁদলেন ফখরুল

রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী

কুলাউড়ায় যত্রতত্র সিএনজি পার্কিংয়ে অভিযান, ৭ গাড়ি জব্দ; শ্রমিকের কারাদণ্ড

সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

দাখিলে ছাতকের কুমারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সাফল্য

কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় আহত ফারুকের মৃত্যু