রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নম্বর আশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. মখছিল কাজীকে সভাপতি, মো. আজাদ মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. আব্দুল শহিদ (মনাই)কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত ১০ আগস্ট ২০২৬ তারিখে তাদের নির্বাচিত করার পর সম্পাদকমণ্ডলীর সদস্যসহ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে ৮ নম্বর আশারকান্দি ইউনিয়ন বিএনপি।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ৮ নম্বর আশারকান্দি ইউনিয়ন বিএনপির অধীনে ৩ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এই সম্পর্কিত আরো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস