রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
advertisement
সিলেট বিভাগ

গদারমহলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ উপহার দেন মুক্তিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি বাদশা মিয়ার ছেলে ও লন্ডনপ্রবাসী মো. জমির হোসেন। গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম লন্ডনপ্রবাসী জমির হোসেনের সঙ্গে যোগাযোগ করে এ সহযোগিতার ব্যবস্থা করেন।

স্কুলব্যাগ বিতরণকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ, সহকারী শিক্ষক শ্রী সুধাংশু শেখর, শিক্ষিকা শাবানা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, গদারমহল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহররম আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুর মিয়া, গ্রামের আশিক আলী, আরশ আলী, ইকবাল হোসেন, সৌরভ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্কুলব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে বলে মনে করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষে লন্ডনপ্রবাসী মো. জমির হোসেনের প্রবাসজীবনের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন গদারমহল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহররম আলী।

এই সম্পর্কিত আরো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস