রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
advertisement
সিলেট বিভাগ

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছাতকে ১৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ১৮ মাস বয়সী শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে।

এ সময় শিশুটির মা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি ছাতক থানার মামলা নং-২৪, তারিখ ১৭/০৮/২০২৬। মামলাটির তদন্ত করছেন ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মোল্লা।

 মামলা দায়েরের পর ছাতক থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য অভিযান চালিয়ে মরম আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস