রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ

মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বর্ষfপত্র’ ও ‘প্রকৃতির ছোঁয়া’ শিরোনামে দুটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয়ে দেয়াল পত্রিকা দুটির মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘প্রকৃতির ছোঁয়া’ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘বর্ষfপত্র’ শিরোনামে দেয়াল পত্রিকা দুটি প্রকাশ করে।

এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিশা হক ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার স্নেহা দেয়াল পত্রিকা দুটির সম্পাদকীয় পাঠ করেন।

প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, ‘বর্ষা আমাদের প্রিয় ঋতু। এই বর্ষায় কোমলমতি শিক্ষার্থীরা দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটায়। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও মনন বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।’

শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকা দুটিতে ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা ও অণুগল্পসহ বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে।

এই সম্পর্কিত আরো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস