সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সিলেটে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছাতকে ২ দিন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় ইয়াবা বিক্রির সময় সাবেক চেয়ারম্যানের ছেলে সহ ৩ জন গ্রেফতার সীমান্তে চোরাচালান ও অবৈধ পাথর-বালু উত্তোলন ঠেকাতে বিজিবির অভিযান শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে একজনের ৩ মাসের কারাদণ্ড লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক ইউনূস সরকারের ১৮ মাস: সংবিধান ও আইনের সঙ্গে সংঘাতের অভিযোগ সিলেটে তিন খুন: বাবুলের ৪ দিনের রিমান্ড সিলেটে ভবন নির্মাণে এখন থেকে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার গ্র্যান্ড খলিফা হোটেল হামামায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শাখার সভাপতি আবু উবায়দার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহিম ইসলাম চৌধুরী ও ক্যাম্পাস প্রতিনিধি কামরান হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলিজিয়েট স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউল করিম এবং ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেক্রেটারি আবু তাহের মো. ফাহিম।

বক্তারা নবীন শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতির কল্যাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছাতকে ২ দিন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাল্লায় ইয়াবা বিক্রির সময় সাবেক চেয়ারম্যানের ছেলে সহ ৩ জন গ্রেফতার

সীমান্তে চোরাচালান ও অবৈধ পাথর-বালু উত্তোলন ঠেকাতে বিজিবির অভিযান

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে একজনের ৩ মাসের কারাদণ্ড

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক

ইউনূস সরকারের ১৮ মাস: সংবিধান ও আইনের সঙ্গে সংঘাতের অভিযোগ

সিলেটে তিন খুন: বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ভবন নির্মাণে এখন থেকে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন