সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে অবৈধ মাদক, অস্ত্র ও বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধারে তৎপর রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল বিজিবির দরবার হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।