সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সিলেটে তিন খুন: বাবুলের ৪ দিনের রিমান্ড সিলেটে ভবন নির্মাণে এখন থেকে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ৩ মাসে সিলেটের সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ খাবার-পানির অভাবে ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির সিলেটে এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ আহত ৫৩ ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির করুণ মৃত্যু, সুনামগঞ্জের ৭ জন নিখোঁজ বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের র‌্যালি মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি লুনা গ্যাস হঠাৎ ফিরিয়ে আনার জাদু নেই, সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি লুনা

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।

রোববার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদী লুনা বলেন, মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও পরিবেশবান্ধব চাষ পদ্ধতির সম্প্রসারণ, উন্নতমানের পোনা ও রেণুসহ অন্যান্য উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণ দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মৎস্য আহরণ নিষিদ্ধ মৌসুমে জেলেদের খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন, অবক্ষয়িত জলাশয় পুনরুদ্ধার, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপন এবং দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মৎস্যজীবীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এসব প্রশিক্ষণে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যজীবীরা উপকৃত হবেন। যেকোনো সুযোগ সৃষ্টি হলে তা কাজে লাগাতে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

সিলেটে তিন খুন: বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ভবন নির্মাণে এখন থেকে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন

৩ মাসে সিলেটের সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

খাবার-পানির অভাবে ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির

সিলেটে এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ আহত ৫৩

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির করুণ মৃত্যু, সুনামগঞ্জের ৭ জন নিখোঁজ

বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের র‌্যালি

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি লুনা

গ্যাস হঠাৎ ফিরিয়ে আনার জাদু নেই, সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী