শ্রীমঙ্গল বইপড়া উৎসব-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে আয়োজন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
আয়োজক সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত ‘বইপড়া উৎসব-২০২৬’-এর মুকুল পর্বের মূল্যায়ন পরীক্ষা আগামীকাল সোমবার (১৭ আগস্ট) নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি শ্রেণিভিত্তিক নির্ধারিত বিভিন্ন বই পড়ছে।
বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য।