রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জের মেধাবিকাশে শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণ

শিশুদের গান, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তির মাধ্যমে মেধা বিকাশ এবং সুন্দর জীবন গড়ার লক্ষ্যে জামালগঞ্জ উপজেলায় ‘শিশু-কিশোর সংগঠন’ নামে একটি সংগঠন গড়ে উঠেছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে বছরজুড়ে বিভিন্ন দিবসে চিত্রাঙ্কন, গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় এ বছর সংগঠনের শিশু শিক্ষার্থীদের নিয়ে উপজেলার বেহেলী ইউনিয়নে নবনির্মিত ‘ভ্রমণ বিলাস পার্কে’ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। রবিবার বেলা ৩টায় বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পার্কে পৌঁছায়। সেখানে তারা পার্কের বিভিন্ন আকর্ষণীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‘নতুন আলোয় আলোকিত হোক আমাদের চারপাশ, ফুটে উঠুক গোলাপ, জবা, শাপলা ও শিমুল; সৌরভিত হোক সুন্দর পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু-কিশোর সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ভ্রমণ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভ্রমণ বিলাস পার্কের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থী মোহাম্মদ আয়ান হক, রোহন তালকদার বলেন,পার্কটি দেখতে অনেক সুন্দর। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ায় আমরা সবাই ভীষণ আনন্দিত।

শিশু-কিশোর সংগঠনের সভাপতি আলী আক্কাস মুরাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন বিভিন্ন দিবসে শিশুদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শিশুদের মাঝে শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। একদিন এই শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের বিশ্বাস।

আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন রাকেশ তালুকদার রিপন, বিপ্লব পাল, মিজানুর রহমান মিজান, রিংকু বৈদ্য এবং ভ্রমণ বিলাস পার্কের কর্তৃপক্ষের সুদীপ্ত তালুকদার ও স্বপন তালুকদারসহ অনেকে।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার