রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে শিশুদের চিৎকারে ধরা পড়ল লজ্জাবতী বানর দোয়ারাবাজারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ইয়াবা বিক্রির অভিযোগে ওসমানীনগরে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩ তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে হামলায় যুবক নিহত কানাইঘাটে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর
advertisement
সিলেট বিভাগ

ইয়াবা বিক্রির অভিযোগে ওসমানীনগরে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৩০০ টাকা ও একটি মানিব্যাগসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ওসমানীনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) মো. আব্দুল কাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন—বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মখলিছ আলী (৫২), তার স্ত্রী লাকী বেগম (৪০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর রামলোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০)। তারা বর্তমানে ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া এলাকায় শহিদুল ইসলাম রেনু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা, মাদক বিক্রির বিভিন্ন নোটের নগদ ৪ হাজার ৩০০ টাকা ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মখলিছ আলীর বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী লাকী বেগমের বিরুদ্ধেও চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে। মামলাটি ওসমানীনগর থানার মামলা নং-০৮, তারিখ ১৫ আগস্ট ২০২৬; জিআর নং-১১৯।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে শিশুদের চিৎকারে ধরা পড়ল লজ্জাবতী বানর

দোয়ারাবাজারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা বিক্রির অভিযোগে ওসমানীনগরে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে হামলায় যুবক নিহত

কানাইঘাটে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক

সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে:

চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী

উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি

সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর