শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন ঢাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে দীনেশ ত্রিবেদী সিলেটে টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ৬৪ জন গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আরেকজন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আরেকজন গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে রিফাদুন হোসেন আকাশ (১৯) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রিফাদুন হোসেন আকাশ উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি এ ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন রিফাদুন হোসেন আকাশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয় এবং দুজন আদালতে আত্মসমর্পণ করেন। তিনি আরও বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী

উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি

সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

ঢাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে দীনেশ ত্রিবেদী

সিলেটে টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ৬৪ জন

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আরেকজন গ্রেফতার