শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন ঢাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে দীনেশ ত্রিবেদী সিলেটে টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ৬৪ জন গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আরেকজন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত, ছেলে গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বিচার চাইতে গিয়ে ঘাতক ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন কলিমউল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি। শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দীঘিরপার গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কলিমউল্লাহ ওই গ্রামের মৃত তুতি মিয়ার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ঘাতক সয়ফুল্লাহ নিহতের আপন ভাই। ঘটনার পর থেকে সয়ফুল্লাহ পলাতক থাকলেও তার ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ আগস্ট) ঘাতক সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদ (১৮) তার আপন চাচা কলিমউল্লাহর মেয়েকে ধর্ষণ করে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বিচার হলেও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী পরিবারটি আইনি আশ্রয়ের সিদ্ধান্ত নেয়। গত ১৫ আগস্ট সকালে নিহত কলিমউল্লাহ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল তদন্ত ও আসামি গ্রেফতারের জন্য অভিযুক্তদের বাড়িতে যায়। এ সময় খবর পাওয়া যায় অভিযুক্ত জুবের আহমদ হাওরের ক্ষেতে কাজ করছে। পুলিশ সদস্যদের নিয়ে কলিমউল্লাহ পথ দেখিয়ে হাওরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ পিছন থেকে ঘাতক সয়ফুল্লাহ ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কলিমউল্লাহকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

মাটিতে লুটিয়ে পড়া কলিমউল্লাহকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঘাতক সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি। মূল ঘাতকসহ জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী

উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি

সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

ঢাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে দীনেশ ত্রিবেদী

সিলেটে টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ৬৪ জন

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আরেকজন গ্রেফতার