শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে আটক যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা

গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ঘটনায়  জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।  আটক দুজন আাওয়ামীলীগের সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

জানা যায় শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি  ইউনিয়নের  বইটিকর বাজার থেকে গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম কয়েছ  (৪৫)কে   আটক  করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত কয়েছ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি  ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আখলিছ মিয়ার পুত্র। অপর এক অভিযানে পুলিশ রাত দেড়টার  দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ (৪২) কে আটক করে। আটককৃত হোসেন হেতিমগঞ্জ গ্রামের মৃত লেচু মিয়ার পুত্র।

পুলিশ জানায় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা  রয়েছে।

জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সাঈদ আহমদ মুঠোফোনে সবুজ সিলেটকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে ।

এই সম্পর্কিত আরো