সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় শুক্রবার(১৪ আগস্ট) শান্তিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় শান্তিগঞ্জ থানার এফআইআর নং-১২, জিআর নং-১২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলার এজাহারনামীয় আসামি হাফিজুর রহমান (৩৩), পিতা-জমশেদ আলী, গ্রাম-ডুংরিয়া এবং সাদিক আহমেদ নুর (৩৪), পিতা-আব্দুন-নুর, গ্রাম-গনিগঞ্জ, ইউপি-পাথারিয়া, উভয় থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মৌলভীবাজার সদর থানার সিআর নং-৭০/২৫, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল হাসান (২০), পিতা-মৃত আব্দুল হাসিম, স্থায়ী ঠিকানা-চানপুর, উপজেলা/থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকেও গ্রেপ্তার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার তিন আসামির কাছ থেকে মোট ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।