শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে অভিনব কায়দায় ভরদুপুরে দোকানে চুরি কুলাউড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শাল্লায় ফ্যামেলী কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা শ্রীমঙ্গলে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে ১৯৫ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪ লাফার্জ-হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট রবিবার আল-কায়েদার সেল গঠনের চেষ্টায় বাংলাদেশ, সতর্ক জাতিসংঘ গাড়ি কেনাবেচায় আধুনিক মার্কেটপ্লেস, আইসিসিবিতে শুরু হচ্ছে আয়োজন
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে ১৯৫ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৯৫ লিটার চোলাইমদ ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বিটিআরআই রাস্তার সামনে এবং ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকায় অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে বিটিআরআই রাস্তার সামনে থেকে গঙ্গাবতী হাজরা (৫৫), ওমাবতী হাজরা (৫৭) ও সঞ্জয় দোষাদ (২৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

অপর অভিযানে ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকার রাস্তার সামনে থেকে আবুল কাসেম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

ডিএনসি জানায়, দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার, ১৯৫ লিটার চোলাইমদ এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মৌলভীবাজার জেলা কার্যালয়ের ‘ক’ ও ‘খ’ সার্কেলের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে অভিনব কায়দায় ভরদুপুরে দোকানে চুরি

কুলাউড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শাল্লায় ফ্যামেলী কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ

কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা

শ্রীমঙ্গলে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে ১৯৫ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

লাফার্জ-হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট রবিবার

আল-কায়েদার সেল গঠনের চেষ্টায় বাংলাদেশ, সতর্ক জাতিসংঘ

গাড়ি কেনাবেচায় আধুনিক মার্কেটপ্লেস, আইসিসিবিতে শুরু হচ্ছে আয়োজন