শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

জিপিএ-৫ পেয়েছে অরিত্রি, হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্রি ধর। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার।

সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ী মহল্লার বাসিন্দা অরিত্রি ধর এবারের এসএসসি পরীক্ষায় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করে।

অরিত্রি ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থিত নিপা ফার্মেসির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বীরেশ ভৌমিকের নাতনী। তার বাবা গৌতম কুমার ধর লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসির লজিস্টিক বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত। মা নিপা ভৌমিক গৃহিণী।

অরিত্রির এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, গৃহশিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।

এদিকে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ও এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি দুটি গোল্ডেন জিপিএ-৫ ও সাতটি জিপিএ-৫ পেয়েছে। এ ফলাফলের মাধ্যমে উপজেলা পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি সুনামগঞ্জ জেলার মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা