বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইন্দোনেশিয়ায় আবার ফেরিতে আগুন, যাত্রী ছিলেন ১১৪ ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময় হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে
advertisement
সিলেট বিভাগ

অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লায় অরিন্দম চৌধুরী অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে অরিন্দম চৌধুরী অপু কয়েক দিন ধরে এলাকায় নাশকতার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসআই শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সারাদেশের মতো শাল্লাতেও ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। নাশকতার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যাতে কেউ করতে না পারে, সে জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

ইন্দোনেশিয়ায় আবার ফেরিতে আগুন, যাত্রী ছিলেন ১১৪

ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময়

হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও

অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে