বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময় হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ সিংচাপইড়ের চেয়ারম্যান প্রার্থী হতে চান সৈয়দ মনসুর, গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় দেশে ফিরেই মর্গে সাত্তার-সুরাইয়া দম্পতির মেয়েরা, কাল দাফন
advertisement
সিলেট বিভাগ

সিংচাপইড়ের চেয়ারম্যান প্রার্থী হতে চান সৈয়দ মনসুর, গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১২ আগস্ট) রাতে সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রবীণ মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মনসুর আলীকে শক্তিশালী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে এগিয়ে নিতে নিজ গ্রামবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা গুরুত্বপূর্ণ। তারা বলেন, সৈয়দ মনসুর আলী দীর্ঘদিন ধরে সততার সঙ্গে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন।

মতবিনিময় সভায় গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন সৈয়দ মোউসুফ আলী, ব্যাংকার আব্দুর রউফ, আকিল মাহমুদ, সাজ্জাদ আলী তালুকদার, আজমত আলী, ছালিম উল্লাহ, আরশ আলী তালুকদার, শেখ আলকাব আলী, গয়াছ মিয়া তালুকদার, নুর মিয়া, মনির উদ্দিন ও আবুল বশরসহ অনেকে।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মনসুর আলীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা করেন এবং তার প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সভায় উপস্থিত হতে না পারা গ্রামবাসীকেও তার প্রতি একাত্মতা ও সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী বলেন, “আমি সৈদেরগাঁও গ্রামের সন্তান। আপনাদের সহযোগিতা সবসময় পেয়েছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই আজ এতটুকু এগিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি বলেন, “আমার লক্ষ্য হচ্ছে অবহেলিত সিংচাপইড় ইউনিয়নের রাস্তাঘাট ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা। পাশাপাশি অবহেলিত ইউনিয়ন পরিষদ ভবনের পরিবর্তে একটি আধুনিক ভবন নির্মাণসহ সব ক্ষেত্রে উন্নয়ন করা। দলের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে জনগণের চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই।”

সৈয়দ মনসুর আলী আরও বলেন, “আমি দলীয় সমর্থন প্রত্যাশা করছি। আমার বিশ্বাস, দল আমাকেই মূল্যায়ন করবে।”

তিনি সৈদেরগাঁও গ্রামের পাশাপাশি সিংচাপইড় ইউনিয়নের ২১ গ্রামের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এদিকে গ্রামবাসীর সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সৈদেরগাঁও যুবসমাজ জানায়, আগামী নির্বাচনে ইউনিয়নের প্রতিটি গ্রামে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তারা নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবে।

পরে নতুনপাড়া জামে মসজিদের ইমাম আবুল হাসনাতের মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময়

হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও

অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে

জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ

সিংচাপইড়ের চেয়ারম্যান প্রার্থী হতে চান সৈয়দ মনসুর, গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়

দেশে ফিরেই মর্গে সাত্তার-সুরাইয়া দম্পতির মেয়েরা, কাল দাফন