রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌর শহরে ফুটপাত দখলমুক্তে অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ৩য় দিন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ টি মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার ৫ ই জুলাই বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 
এবঃ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ছাতক থানা, ছাতক  পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। শহরের কালীবাড়ি রোড, বালিকা বিদ্যালয় রোড ট্রাফিক পয়েন্টে অবস্হিত যমুনা ইলেকট্রনিক্স, আর এল ইলেকট্রনিক্স এন্ড সাইকেল ঘর, ওয়ালটন প্লাজা, রয়েল স্ন্যাকবার, মা-বাবা এন্টারপ্রাইস, চারটি ফলের দোকান, নির্মল স্টোর, মা বাবা স্টোর ও জাহাঙ্গীর মিয়ার সবজীর দোকান থেকে জরিমানা আদায় করা হয়। 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজটমুক্ত এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। যাতে ফুটপাত দখল না করে ব্যাবসায়ীদের ব্যাবসা করার জন্য সবার প্রতি আহব্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস