মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বন্দরবাজার থেকে ৯শ' পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট নগরীর বন্দরবাজারের হোটেল মাশারাফিয়ার সামনে থেকে রোমন লাল হরিজন নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, তার সঙ্গে ছিল মাদকের একটি বড় চালান।

শনিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

তারা জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল সদস্য।

আটক রোমন লাল হরিজন (১৮) কাষ্টঘর সুইপার কলোনির ১২নং বাসার দিলু লাল হরিজন ও কাজলী লাল হরিজনের ছেলে।

এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়।


তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৫/৪/৭/২৬) দায়ের করে রোমনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

এই সম্পর্কিত আরো