বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে নতুন ওসির দায়িত্বে ওমর ফারুক

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। শুক্রবার রাত ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বিভাগের এক আদেশে তাকে গোয়াইনঘাট থানায় বদলি করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালে সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ওমর ফারুক তিনবার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন।


দায়িত্ব গ্রহণের পর ওসি ওমর ফারুক বলেন, গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে এ লক্ষ্য অর্জনে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পুলিশ প্রশাসনে এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু