বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

হিটস্ট্রোকের ঝুঁকিতে সিলেটবাসী, সতর্কতা

সিলেটে আজ (শনিবার) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু তাপমাত্রা নয়—বাতাসের আর্দ্রতা বেশি থাকলে শরীরে অনুভূত তাপমাত্রা (Heat Index) আরও অনেক বেশি হতে পারে। ফলে ৩৪–৩৫ ডিগ্রি সেলসিয়াসেও হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় রোদে অবস্থান, পর্যাপ্ত পানি পান না করা এবং ভারী শারীরিক পরিশ্রম করলে শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হতে পারে। এতে প্রথমে হিট এক্সহসশন এবং পরে হিটস্ট্রোকের মতো প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

হিটস্ট্রোকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, মাথা ঘোরা, তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন, অজ্ঞান হয়ে যাওয়া এবং জরুরি অবস্থায় খিঁচুনিও হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া দুপুর ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদে বের না হওয়াই ভালো। বাইরে যেতে হলে ছাতা বা টুপি ব্যবহার, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা এবং পর্যাপ্ত পানি ও ওরস্যালাইন পান করা উচিত। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন।

বিশেষজ্ঞরা আরও বলেন, কারও মধ্যে হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত ছায়াযুক্ত বা শীতল স্থানে নিয়ে যেতে হবে, আঁটসাঁট পোশাক ঢিলা করতে হবে এবং দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া জরুরি।

আবহাওয়া অীফসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সিলেটে গরমের সঙ্গে আর্দ্রতার প্রভাবও উল্লেখযোগ্য। তাই থার্মোমিটারে তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি হলেও শরীরে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে, যা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এই সম্পর্কিত আরো

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু