বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

জৈন্তাপুরে  মরহুম বাম্পার কবিরের স্মরণে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ্ আব্দুল জব্বারের স্পন্সরশিপে আসামপাড়া প্রিমিয়ার লীগ (এপিএল)-এর জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩রা জুলাই)  বিকেলে  জৈন্তাপুর উপজেলার আসামপাড়ার মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ড (গুচ্ছগ্রাম)-এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টিম দিলদার ও টিম জলিল।

প্রথমে ব্যাট করে ১০ ওভারে টিম জলিল ১৭৫ রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে। জবাবে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে টিম দিলদার ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য আনহারুজ্জামান আকিল ম্যাচসেরা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আরিফ টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। প্রধান বক্তা ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ এবং সাংবাদিক মুক্তাদির সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, আব্দুর রহিম, সুমন মেম্বার, ইলিয়াস সারকিস হেলাল ও দিলদার আহমেদ দিদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহেদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, "তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন আয়োজন যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আয়োজকদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"

প্রধান বক্তা হাজি আলমগীর হোসেন বলেন, "আসামপাড়া প্রিমিয়ার লীগের মতো আয়োজন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি সুন্দর মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।"

অনুষ্ঠানের শেষদিকে টুর্নামেন্টের স্পন্সর শাহ্ আব্দুল জব্বার মরহুম বাম্পার কবিরের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এলাকার যুবসমাজের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে নিয়মিত পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু