বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

ইজারার নামে চাঁদাবাজি ও ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে প্রতিবাদ সভা

ইজারার নামে চাঁদাবাজি এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার আহারকান্দি বাজারে গোয়াইনঘাট সদর ইউনিয়নের সচেতন জনসাধারণ, ছোট ইঞ্জিনচালিত নৌকা ও বারকি নৌকার মাঝি-মালিক, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় এবং অভিবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য এম এ মুতলিব, সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল হুসেন আবুল, বিএনপি নেতা হুসেইন আহমদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমির হুসেন, সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ময়ুর আহমদ, উপজেলা নৌকা শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতিনিধি আজমল হোসেন, শ্রমিকদের প্রতিনিধি সাইফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান এবং বিছানাকান্দি শ্রমিক সমিতির সভাপতি আমির হুসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, ইজারার নামে ছোট নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একই সঙ্গে ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে, কৃষিজমি ও জনবসতি হুমকির মুখে পড়ছে। তাই অবিলম্বে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ, ড্রেজার মেশিন জব্দ এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রতিবাদ সভা থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করা হয় এবং নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু