সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

সাদাপাথরে বেড়াতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে মরদেহ ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস