বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইউএনওর সঙ্গে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির মতবিনিময়

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সহ-সভাপতি মো. রজব আলী, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক পরিচয় বিনিময়ের পাশাপাশি সাচনা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, বিদ্যুতের নিরবচ্ছিন্ন (ভিআইপি) সংযোগ, বাজারের মধ্যগলি হকারমুক্ত রাখা এবং ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী অফিস স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, "ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসা পরিচালনায় যেসব যৌক্তিক সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবসায়ী এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা