বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

নাসির চৌধুরীকে নিয়ে মিথ্যা মৃত্যুর গুজব: নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ নাসির উদ্দিন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্পর্শকাতর ও ভিত্তিহীন গুজব ছড়ানো হয়েছে যে তিনি নাকি মারা গেছেন। এই গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

জানা যায়, ১ জুলাই বুধবার ‘দিরাই JNR’ নামক একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় যে 'দিরাই-শাল্লার সংসদ সদস্য নাসির উদ্দীন চৌধুরী মারা গেছেন' ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন'। সংসদ সদস্যের মৃত্যুর মিথ্যা সংবাদ প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ। 

শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল বলেন, এমপি সাব সুস্থ আছেন, তিনি সংসদ অধিবেশনে স্ব-শরীরে উপস্থিত ছিলেন। প্রতিনিয়ত তিনি দিরাই-শাল্লার মানুষের খোঁজখবর রাখছেন। কিন্তু একটি গুষ্টি প্রতিহিংসা মূলকভাবে নাসির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে এসব অপপ্রচার ও গুজব ছড়িয়ে যাচ্ছে। এসব গুজবের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন পুলিশ প্রশাসনের উচিত তদন্ত সাপেক্ষে এগুলো খোঁজে বের করে আইনের আওতায় আনা। 

বিএনপির জোটে থাকা শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদও এই গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, "এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ আছেন। রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো হীন উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের জঘন্য ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এরা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করার অপচেষ্টা সবসময়ই চালিয়ে আসছে। এসব সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

নাসির উদ্দীন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান বলেন, বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য নাছির চৌধুরীর নেতৃত্বে এগিয়ে যাবে ভাটির এই জনপদ৷ উন্নয়নের ধারাবাহিকতায় শিগগিরই আরও বড় ধরনের সুসংবাদ পাব আমরা৷ তিনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন বলে জানান তিনি। 

এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান বলেন, বেশ কিছু ফেক আইডির বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওইসব ফেক আইডিগুলো খোঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ