বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষ পেলেন চিকিৎসাসেবা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগান হাসপাতালে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে ৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করেন ডা. মোস্তাফা মাহমুদ ইমরান তালুকদার এবং ডা. শেখ শামীমা জেরিন।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কুলাউড়া এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা রামলক্ষণ পাশী জানান, তাঁর দুই বছর বয়সী মেয়ের গলায় দুই সপ্তাহ ধরে ঘা ছিল। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মিজানুর রশীদ, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম কালোয়ার, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (মৌলভীবাজার-হবিগঞ্জ) মো. সাহাবুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর নাতি ফারাজ আয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে কুলাউড়ার কালিটি চা বাগান হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কালিটি চা বাগানের কৃষ্ণদাস অলমিক, দিলীপ কুমার দাস, নীলকান্ত দেবনাথ, শিক্ষক সঞ্জয় দেবনাথসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ