বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ওসমানী মেডিকেলে ওয়ার্ড বয় ও নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩ কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষ পেলেন চিকিৎসাসেবা কাষ্টঘর থেকে ইয়াবা কারবারি আলী রাজাকে ধরলো পুলিশ হেমায়েত মোল্লার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ২ জুলাই শুরু এইচএসসি: সুনামগঞ্জে পরীক্ষার্থী ১৫ হাজার ৫৮৩ ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা বৃষ্টির প্রবণতা বাড়ছে - সিলেটসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের নতুন ব্যাচের উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

বিশুদ্ধ পানি সরবরাহ, ব্যবসায়ীদের জন্য আধুনিক পৌর মার্কেট নির্মাণ এবং শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা। ফলে উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা।

বাজেটে নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, ব্যবসায়ীদের সুবিধার্থে পৌর মার্কেট নির্মাণ এবং শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে ও সুমন আহমদ, নকশাকার আজিজুল ইসলাম, স্টোরকিপার অজিত কুমার দাস, কনজারভেটিভ সুপারভাইজার বিজয় পাল, সুব্রত হালদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।

এই সম্পর্কিত আরো

ওসমানী মেডিকেলে ওয়ার্ড বয় ও নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষ পেলেন চিকিৎসাসেবা

কাষ্টঘর থেকে ইয়াবা কারবারি আলী রাজাকে ধরলো পুলিশ

হেমায়েত মোল্লার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

২ জুলাই শুরু এইচএসসি: সুনামগঞ্জে পরীক্ষার্থী ১৫ হাজার ৫৮৩

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

বৃষ্টির প্রবণতা বাড়ছে সিলেটসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের নতুন ব্যাচের উদ্বোধন