বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রিপন, সম্পাদক বিকুল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন জনপ্রতিনিধি মশিউর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর মৌলভীবাজার প্রতিনিধি এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ জুন) রাতে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কনফারেন্স হলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে কলার (Collar) হস্তান্তর করেন ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান ডা. সত্যকাম চক্রবর্তী। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে কলেজ রোডস্থ রোটারি ক্যাম্পাস কার্যালয়ে ক্লাবের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সিনিয়র রোটারিয়ান ও টি-প্ল্যান্টার সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান মনোয়ার হোসেন মিলন, সাজ্জাদুর রহমান চৌধুরী, নাঈম সরফরাজ, আতিকুল আম্বিয়া সুমন, লিটন পাল, ইমন দেব চৌধুরী, সুব্রত দাস, আব্দুল হামিদ এবং সাংবাদিক শামীম আক্তার হোসেন।

উল্লেখ্য, মশিউর রহমান রিপন ও বিকুল চক্রবর্তী ২০২৫-২০২৬ রোটারি বর্ষেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁদের সফল নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনরায় একই পদে নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান রিপন বলেন, “রোটারি মানবসেবার সংগঠন। সদস্যদের আন্তরিক সহযোগিতা নিয়ে আগামী বছর শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং মানবকল্যাণে আরও কার্যকর ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, “সদস্যদের আস্থায় পুনরায় এই দায়িত্ব পাওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। সকলকে সঙ্গে নিয়ে রোটারির আদর্শ ও মানবসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করব।”

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা