বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে শ্রীধরা জনমঙ্গল সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন

বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শ্রীধরা জনমঙ্গল সমিতি’র ৩ বছর মেয়াদী নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

১৯৭২ সালে স্থাপিত এবং সরকারি নিবন্ধনপ্রাপ্ত (রেজি নং: ১০৩) এই সামাজিক সংগঠনটি দীর্ঘ দিন ধরে শ্রীধরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অবদান রেখে আসছে।

ঘোষিত নতুন কার্যকরী পরিষদে মো: আফজাল হোসেন-কে সভাপতি এবং আব্দুল কাইয়ুম রাতুল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া মো: সিদ্দিকুর রহমান সহ-সভাপতি, জামিল আহমদ সহ-সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— ইফতেখার আহমদ কামরুল (অর্থ সম্পাদক), মোহাম্মদ ছামি (শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), মহসিন আহমদ (ক্রীড়া সম্পাদক), বাছিত আহমদ (সমাজকল্যাণ সম্পাদক), আফজাল হোসেন জয় (পাঠাগার সম্পাদক), ছামি আহমদ (হিসাব রক্ষক), মো: দুকু মিয়া (কৃষি সম্পাদক), জিবান আহমদ (প্রচার সম্পাদক) এবং সুলতান আহমদ (দপ্তর সম্পাদক)।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে দেশের পাশাপাশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে দুটি শক্তিশালী উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে।

৬ সদস্য বিশিষ্ট প্রবাসী উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন— আবুল হাসনাত, কবির মাহমুদ, সাহেদ আহমদ, আব্দুল কুদ্দুছ টিটু, ফয়ছল আহমদ ও আব্দুল আহাদ।

অন্যদিকে, দেশের ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়েছেন— হাজী মাহতাবুর রহমান, মো: শমসের আলম, নোমান আহমদ, কফিল উদ্দিন, মো: কামরুজ্জামান হেলাল, হাজী জামাল হোসেন, ফারুক আহমদ, দেলওয়ার হোসেন, হাজী মাসুক আহমদ, মো: আমীর হোসেন আলমগীর এবং মো: নাছির উদ্দিন রাসেল।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রীধরা এলাকার সর্বাঙ্গীন কল্যাণ ও সামাজিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ