বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করার অভিযোগ তুলে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার দুপুরে দিরাই থানা পয়েন্টে ‘সরমঙ্গল ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য সাহার উদ্দিন, আব্দুস সামাদ, হাজী কেরামত আলীসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা।

বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম সরকারি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ তালিকায় এমন অনেকের নাম রাখা হয়েছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।

তারা আরও বলেন, তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে অভিযোগ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আবার চেয়ারম্যানের কাছে গেলে তিনি ইউএনওর কাছে যেতে বলেন। ফলে অভিযোগ জানানোর মতো কার্যকর কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছেন না।

বক্তারা অভিযোগ করেন, কৃষকদের অবগতির জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা হলেও পরদিন সেটি আর সেখানে পাওয়া যায়নি। এতে তালিকা নিয়ে কৃষকদের মধ্যে আরও সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অবিলম্বে বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নতুন তালিকা প্রণয়নের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, তালিকা প্রনয়নে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ