বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, অংশ নিচ্ছে ৮ দল

সিলেটের জৈন্তাপুরে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।

তিনি বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা মাঠে ব্যস্ত থাকলে তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুখ মিয়া, কয়েছ আহমেদ, উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমেদ, আব্দুস সামাদ, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদার, আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমেদ মেম্বার, ওমর ফারুখ, আব্দুল জলিল, রাজু আহমেদ রাজাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজা একাদশ মুখোমুখি হয় জলিল একাদশের। তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ আব্দুল জব্বার তাঁর বক্তব্যে মরহুম বাবা বাম্পার কবিরের রুহের মাগফিরাত কামনা করে ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনা গড়ে ওঠে। ভবিষ্যতেও যুবসমাজের পাশে থেকে এ ধরনের ক্রীড়া আয়োজনের নিয়মিত পৃষ্ঠপোষকতা করবেন এবং সুস্থ সমাজ গঠনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ