বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে- হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর অনুদান আজ বিতরণ করা হচ্ছে। আগামী দিনেও অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আজ বুধবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেছেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। ভবিষ্যতে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হবে।

তিনি জানান, বিএনপি সরকার গঠনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। এরই মধ্যে সরকারের ঘোষিত কয়েকটি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশেম বিন জাহিদের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এরমান আহমদ চৌধুরী।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, যুবদল নেতা জাহাঙ্গীর, দিলোয়ার হোসেন সজিব, সৌরভ আহমদ লাকি, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাস সাজু, কৃষকদর নেতা আবদুস সালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা