বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ, থানায় জিডি

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানার উপশহর এ ব্লক সাদারপাড়া এলাকা থেকে মাহফুজা আক্তার (১৯) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৩ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সাদারপাড়া এলাকার ফজলু মিয়ার কলোনির নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান মাহফুজা আক্তার। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ মাহফুজা আক্তার সুনামগঞ্জের ছাতক উপজেলার শংকরপুর গ্রামের মো. ফজর উদ্দিনের মেয়ে। বর্তমানে পরিবারসহ তিনি সিলেট নগরীর সমরেরপাড়া এলাকার ফাজিলপুর মিয়ার কলোনিতে বসবাস করতেন।

পরিবার জানায়, মাহফুজা আক্তার মানসিক ভারসাম্যহীন। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি। তিনি শুদ্ধ বাংলা ও সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। নিখোঁজ হওয়ার সময় তিনি কালো রঙের ওড়না ও পায়জামা পরিহিত ছিলেন।

এ ঘটনায় বুধবার ১ জুন শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৪, করা হয়েছে।

মাহফুজা আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে ০১৭১৫-৯১০৭২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ