সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বিচারাধীন জমি থেকে বালু উত্তোলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সিলেটের জৈন্তাপুর উপজেলার বাইরাখেল মৌজার একটি বিচারাধীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা দিদারুল আম্বিয়া চৌধুরী।

সোমবার (২৯ জুন) সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, মৃত ফয়জুল আম্বিয়া চৌধুরীর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বাইরাখেল মৌজার জে.এল. নং-৪২, খতিয়ান নং-৯, দাগ নং-২৬৪সহ অন্যান্য ভূমির মালিক ও দখলকারী তারা। 

আবেদনে আরও অভিযোগ করা হয়, বড়গাং নদীর ইজারাদার ছিদ্দেক আহমদ লিজের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বাইরাখেল গ্রামের কয়েকজনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকা থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আর্থিক সুবিধা নিচ্ছেন। এছাড়া সারী-৩ এলাকা থেকেও অবৈধভাবে নৌকাযোগে বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে বালু পরিবহন করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অবিলম্বে তদন্ত করে বিচারাধীন জমি থেকে বালু উত্তোলন বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আবেদনকারী।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইজারাদার ছিদ্দেক আহমদের বক্তব্য পাওয়া যায়নি।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস