বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটায় পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক লিখিত বাজেট উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কালী কৃষ্ণ পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা এবং উন্নয়ন খাত থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ১৭ কোটি ৮৮ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৭ কোটি ৫০ লাখ টাকা। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, “এটি একটি সময়োপযোগী, বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট। পৌরবাসী নিয়মিত কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিকদের আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”

বাজেটে আরও উল্লেখ করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা। সে অর্থবছরে মোট ব্যয় ছিল ৩০ কোটি ১২ লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা এবং উদ্বৃত্ত ছিল ৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।

নতুন বাজেটে আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৮ কোটি টাকা বেশি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌর কর্তৃপক্ষের মতে, এই বাড়তি আয় বাস্তবায়িত হলে সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ