বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা

দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে শিগগিরই সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, গত ২১ জুন থেকে তারা ক্লাস বর্জন করে হাসপাতাল চালুর দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালে ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা ভবনের সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও পাঁচ বছর পার হলেও হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে জেলার মানুষও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে হাসপাতাল চালুর দাবিতে আন্দোলন শুরু হলেও এক বছরের বেশি সময় ধরে শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। এর পাশাপাশি শিক্ষক সংকটও প্রকট আকার ধারণ করেছে। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে দক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলা কঠিন হয়ে পড়বে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তারা বলেন, "আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সুনামগঞ্জবাসী ও সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে রোড ব্লকসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম চালু ও শিক্ষক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ