বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌর শহরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে দখলমুক্ত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে দ্বিতীয় দিনের মতো ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাতক থানার এসআই শওকত আলী, সুশান্ত আচার্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে পিউরিয়া মিষ্টি ঘর, ব্রেস্ট বাই, হাসান স্টোর, লক্ষণ কাঁচামালের দোকান ও আরিফ স্টোরকে দুই হাজার টাকা করে, আয়না মিয়ার কাঁচামালের দোকানকে এক হাজার টাকা এবং একটি ফলের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৭টি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি ফুটপাত দখল না করার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ