সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগামী এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিয়ানীবাজারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিতে যাওয়া মোট ২,৩৫৯ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস ও পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবারের পরীক্ষায় মূল কেন্দ্র ও উপ-ভেন্যুসহ মোট ৩টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হবে। এর মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজ ভেন্যুতে ৯২২ জন, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৭৭৮ জন এবং বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেন্যুতে ৬৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষা গ্রহণ কার্যক্রম কঠোর নজরদারিতে রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। পরীক্ষার সার্বিক পরিবেশ শান্ত ও নকলমুক্ত রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা সভায় জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস