বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বৃক্ষরোপণে শিক্ষার্থীদের সবুজ বাংলাদেশের শপথ

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় জলবায়ু সচেতনতামূলক আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আল হাজ্ব মো. শফিকুর রহমান।

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোছাম্মদ তাইবুননেছা আফিন্দি, আবুহেনা মোস্তফা জামাল, মো. মোজাহিদ হোসেন, অর্চনা রাণী তালুকদার, মোস্তফা কামাল খান, চন্দন চন্দ্র পাল, ইয়াছমিন চৌধুরী, কবির উদ্দীন, মো. আনোয়ার হোসেন, আবু সোহাগ, ইমরুল হাসান পলাশ, মো. জামাল মিয়া এবং সাংবাদিক তোফাজ্জল ইসলাম।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। পরে বিদ্যালয় চত্বরে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অনিয়মিত বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, নদীভাঙন, খরা এবং জীববৈচিত্র্যের ক্ষয় দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, একটি গাছ কেবল অক্সিজেনই সরবরাহ করে না, এটি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা কমাতে সহায়তা করে, জীববৈচিত্র্য রক্ষা করে, মাটির ক্ষয়রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমেই কর্মসূচির প্রকৃত সাফল্য নিশ্চিত করতে হবে।

একই কর্মসূচি উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং মাদ্রাসায় পালন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ