বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব কবির আহমদকে চরেরবন্দ যুব সংঘের সংবর্ধনা

সুনামগঞ্জের ছাতকে পর্তুগাল প্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী ও ধর্মীয় ব্যক্তিত্ব আলহাজ্ব ক্বারী কবির আহমদকে বিদায় সংবর্ধনা দিয়েছে চরেরবন্দ যুব সংঘ।

শনিবার রাতে ছাতক শহরের চিলিস রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরেরবন্দ যুব সংঘের সভাপতি কুতুব মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সবুজ সিলেটের ছাতক প্রতিনিধি সাংবাদিক সেলিম মাহবুব।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব ক্বারী কবির আহমদ দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি চরেরবন্দ যুব সংঘের এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক আলেক হাসান, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, প্রচার সম্পাদক তানজিল হাসান, ধর্মবিষয়ক সম্পাদক তানভীর হোসেন এবং ক্রীড়া সম্পাদক রাজু আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ-ক্রীড়া সম্পাদক রুমান আহমদ। স্বাগত বক্তব্য দেন চরেরবন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক রানা মিয়া।

উল্লেখ্য, আলহাজ্ব ক্বারী কবির আহমদ দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, চরেরবন্দ জামে মসজিদ শাখার প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা প্রধান ক্বারী ও নাজিম, চরেরবন্দ শাহজালাল (রহ.) দাখিল কওমি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক এবং ছাতক মুসলিম জনকল্যাণ লিল্লাহ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ