রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে ভাতিজার দায়ের কোপে মৃত্যুর সঙ্গে লড়ছেন চাচা, গ্রেপ্তার ১ ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৪ ঘন্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে গোলাপগঞ্জে আকলিছ উদ্দিন চৌধুরী ট্রাস্ট বৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন ছাতক সিমেন্ট কারখানায় বিশ্ব পরিবেশ দিবস পালন জৈন্তাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম পরিদর্শনে ১০০ সদস্যের দল বিয়ানীবাজার প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের যশপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে আটক হওয়া দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশপুর গ্রামের তাজেল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না (৩০) এবং কমলাবাড়ী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবদুল আলিম স্বপন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ১২টার দিকে যশপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের বাংলাবাজার এলাকায় চলমান ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার ৪৯৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান ও আদালত পরিচালনার সময় জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায় বলেন, "মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।" তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে ভাতিজার দায়ের কোপে মৃত্যুর সঙ্গে লড়ছেন চাচা, গ্রেপ্তার ১

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘন্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে

গোলাপগঞ্জে আকলিছ উদ্দিন চৌধুরী ট্রাস্ট বৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন

ছাতক সিমেন্ট কারখানায় বিশ্ব পরিবেশ দিবস পালন

জৈন্তাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা

শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম পরিদর্শনে ১০০ সদস্যের দল

বিয়ানীবাজার প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত