সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

তথাকথিত হত্যার চেষ্টা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় বাতিল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘ কারাবন্দী, নিরপরাধ আলেম ও ছাত্র জমিয়তের সাবেক নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে অন্য আসামীদের ন্যায় অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার  (২৬ জুন) বাদ আসর জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সৈয়দ হাবিব সালের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ছলিম আহমদ ক্বাসেমী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সাবেক ছাত্র নেতা হাফেজ মনসুর হাসান, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান।

এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামিলীগ সরকারের প্রতিহিংসার শিকার, রাজনৈতিক ভাবে সাজানো মামলায় সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে আদালত মৃত্যু দন্ডের রায় দিয়েছে। অবিলম্বে আদালতের দেয়া রায় বাতিল করে তাকে মুক্তির দাবি জানান তারা।

তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।

এ রায় বাতিল করে সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষন করে মিছিল করে সৈয়দ নাঈম আহমদ আরিফকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী