মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করবে তেল জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪
advertisement
সিলেট বিভাগ

মাদক নির্মূলে কোম্পানীগঞ্জের টুকের বাজারে বিক্ষোভ মিছিল ও সভা

আশংকাজনক হারে কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মাদক নামায় সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে মর্মে বেশ কয়েকটি ঘঠনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

উপজেলার ঘনবসতি টুকের বাজার,পাড়ুয়া,এমনকি সিলেট -ভোলাগঞ্জ -কোম্পানীগঞ্জ মহাসড়ক বিস্তৃত টুকের বাজারে মাদক সেবনসহ বেশ কয়েকটি ঘঠনা ঘঠেছে। 

মাদক সেবন করতে খরছ যোগাতে সম্প্রতি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ছে এমনটাই জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ।

২৬ শে জুন শুক্রবার বাদ মাগরিব মাদকের ভয়ালতা রুখে দিতে ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদ ও সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে টুকের বাজার পয়েন্টে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এডহক কমিটির কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার। ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য সাংবাদিক শের তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির পিপি, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসাইন।

বিশেষ  বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান।

পথসভায় স্বাগত বক্তব্য রাখেন জসিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম।

সভায় বক্তারা বলেন আশংকাজনক হারে মাদক কারবারি মাদক সেবীদের দৌরাত্ম বেড়েই চলছে। এ থেকে উত্তরণের জন্য প্রশাসনের নজরদারীর পাশাপাশি এলাকার সচেতন নাগরিক সমাজ রুখে দাঁড়াতে হবে।অন্যথায় এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টসহ যুব সমাজ ধংসের দিকে ধাবিত হবে।

বক্তারা আরো বলেন মাদক কারবারিদের আইনের শাস্তি সরকারি ভাবে আরো কঠোর থেকে কঠোর হওয়া দরকার। তাতে বিপথগামীরা অনেকটা আতংকে সতর্ক হবে বলে মন্তব্য করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন জিয়া সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, ২নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আমিনুল হক, টুকের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংবাদিক নোমান আহমদ, টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সুমন, ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জুলহাস মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা বাদশা মিয়া, রেজু মিয়া, সোহাগ মিয়া, জাহাঙ্গীর আলম, ঈদন মিয়া, সাচ্চু মিয়া, রাজন মিয়া, ওবাইদুল ইসলাম, বদি উজ্জামান, মান্নান মিয়া সহ প্রমূখ।

এই সম্পর্কিত আরো

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা

ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী

দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে

হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান

বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করবে তেল

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪