সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ফ্রান্সে সমাজসেবী আব্দুল আজিজ মাসুক-কে বর্ণাঢ্য সংবর্ধনা

ফ্রান্সের প্যারিসে গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের উদ্যোগে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের চেয়ারম্যান, গহরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আব্দুল আজিজ মাসুক-এর সংক্ষিপ্ত সফরে ফ্রান্স আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​বৃহস্পতি (২৫ জুন) স্থানীয় সময় রাত ৯টায় পান্তিনের ইষ্টিকুটুম রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সভাপতি সুয়ের আহমদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব জনাব আব্দুল আজিজ মাসুক।

​অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত অতিথি আব্দুল আজিজ মাসুকের দেশ ও প্রবাসে মানবকল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, তিনি গহরপুর তথা গোটা সিলেট বিভাগের মানুষের অধিকার রক্ষা এবং এলাকার শিক্ষাব্যবস্থা ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই ফ্রান্স আগমন দুই অঞ্চলের প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

​সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল আজিজ মাসুক তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং নিজ এলাকার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে গহরপুর এসোসিয়েশনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং ফ্রান্স প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী