বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধর, ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ি এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কালী রঞ্জন নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে একই এলাকার মৃত রবীন্দ্র দে’র ছেলে গোবিন্দ দেব ও গোপাল দেবসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ২২ জুন দায়ের করা অভিযোগে কালী রঞ্জন নাথ উল্লেখ করেন, তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন রাত প্রায় ১১টার দিকে জগন্নাথপুর বাজার থেকে ভাড়া বাসার সামনে পৌঁছালে অভিযুক্ত গোবিন্দ দেব তার পথরোধ করেন।

অভিযোগে বলা হয়, এ সময় গোবিন্দ দেব তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর কারণ জানতে চাইলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে গোবিন্দ দেবসহ অন্য অভিযুক্তরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কালী রঞ্জন নাথ আরও অভিযোগ করেন, আহত অবস্থায় তিনি বাসায় ফিরে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ভাড়া বাসার প্রধান ফটক অতিক্রম করে কেচি গেট ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযোগে তিনি দাবি করেন, স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। পরে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা