শুক্রবার, ২৬ জুন ২০২৬
শুক্রবার, ২৬ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সোনাই নদী লুটের মহোৎসব: হুমকিতে ২৬ কোটি টাকার রাবার ড্যাম, ঝুঁকিতে স্বপ্নের সেতু জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধর, ইউএনও বরাবর লিখিত অভিযোগ সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক ১৮ জুলাই ভোটগ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ প্রার্থী - বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ রবিবার সুনামগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা বিশ্বনাথে বালু-পাথর ফেলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ মৌলভীবাজারে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিয়ানীবাজারে ২ সহস্রাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ
advertisement
সিলেট বিভাগ

সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে এক সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সিন্দুরখান বিজিবি ক্যাম্পের কমান্ডার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা।

সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় পুশইন এবং মাদকের প্রবেশ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সচেতনতা ও সহযোগিতা ছাড়া অনুপ্রবেশ এবং মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে পুশইন এবং মাদকের অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

সোনাই নদী লুটের মহোৎসব: হুমকিতে ২৬ কোটি টাকার রাবার ড্যাম, ঝুঁকিতে স্বপ্নের সেতু

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধর, ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক

১৮ জুলাই ভোটগ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ প্রার্থী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রবিবার সুনামগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা

বিশ্বনাথে বালু-পাথর ফেলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

মৌলভীবাজারে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ২ সহস্রাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ