সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

১৮ জুলাই ভোটগ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ প্রার্থী

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সিলেটের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। এ সময় এডহক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী অংশ নেওয়ার কথা থাকলেও দপ্তর সম্পাদক পদে প্রার্থী আব্দুল করিম সাচ্চু মনোনয়ন প্রত্যাহার করায় এবং কয়েকটি পদে একক প্রার্থী থাকায় ৭ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলে নির্বাচনে বিভিন্ন পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সভাপতি পদে মো. আমির হোসেন (চেয়ার) ও মো. আব্দুস সাত্তার (ছাতা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— মো. আব্দুর রউফ (মোবাইল), হাজী মোহাম্মদ মুহিবুর রহমান (টেবিল), মো. জুবের আহমদ জুবেল (বাইসাইকেল), মোহাম্মদ সাইদুল ইসলাম (কাপ-পিরিচ) এবং মো. কাউছার আহমদ (বাস-গাড়ি)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল বাসিত মহসিন (আম), হাবিবুর রহমান (আনারস) এবং আজাদ রহমান (ডাব)।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— মো. বেলাল আহমদ (কম্পিউটার), মো. কাহার মিয়া (টিউবওয়েল), মো. উসমান জালালী জাকির (কেটলি) এবং সিতু রঞ্জন দে (হাতপাখা)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ওয়াহীদুজ্জামান (হারিকেন), মো. মানিক মিয়া (চশমা), মো. আব্দুল হাসান (ফুটবল) এবং হুসাইন আহমদ মাসুম (বটগাছ)।

সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সোলেমান হোসেন (বই) এবং মো. বশির আহমদ (দোয়াত-কলম)।

অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফারুক মিয়া, কোষাধ্যক্ষ পদে সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক পদে মো. ইমরুল হাসান (জাফরী), দপ্তর ও প্রচার সম্পাদক পদে আলেক আহমদ এবং কার্যকরী সদস্য পদে মো. ওমর আলী, মো. হাবিবুর রহমান তালুকদার ও মো. জামাল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজনের সঞ্চালনায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব ওসমান গণি, সহকারী নির্বাচন কমিশনার রুবেল বক্স, সেলিম আহমদ শিবলী, আজিজ খান সজিব, সিনিয়র সদস্য ননি গোপাল দত্ত, বলাই দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন ব্যবসায়ীদের প্রতি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী